টাঙ্গাইলের মির্জাপুরে হিলড়া আদাবাড়ি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বাবুল নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। বাবুল বাসাইল উপজেলার মটেরশর গ্রামের রেজ্জাক আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাতে বাবুল বাইসাইকেলে মির্জাপুর থেকে নিজবাড়ি মটেরশর যাচ্ছিলেন। এসময় হিলড়া আদাবাড়ি এলাকায় একটি মোটরসাইকেল বাইসাকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবুল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএইচ