উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে কৃষকের সদ্য রোপণকৃত স্থানীয় নাবি জাতের গাইঞ্জা ধান, মরিচ ও মাসকালাই বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল মো. সামসউদ্দিন ফিরোজ জানান, দ্বিতীয় দফা বন্যায় পাঁচ হাজার নয়শ’ কৃষক এক হাজার ২০ হেক্টর জমির পরিবারের রোপা আমন, ২৫০ হেক্টর, ৮০ হেক্টর জমির মরিচসহ মোট ১৩৫০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের সারিয়াকান্দির উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোতালেব জানান, যমুনা নদীর পানি ১২ ঘণ্টায়য় এক সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঙালি নদীর পানি তিন সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ