বান্দরবানের রেইছা এলাকায় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত এবং ৭ শ্রমিক আহত হয়েছেন। নিহতের নাম আমিরুল ইসলাম (২৮)। তার বাড়ি নেত্রকোনায়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুর তিনটার দিকে একটি ট্রাক বান্দরবান শহর থেকে ১০ জন শ্রমিক নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে রেইছা এলাকায় উল্টে যায়। এ সময় আমিরুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিক মারা যান। আহত হন এমদাদুল, আনোয়ার, হুমায়ন কবির, শাহাবুদ্দিন, ফরিদ, ফিরোজসহ এক শিশু।

ঘটনার পর ৭ আহত শ্রমিককে স্থানীয় ও দমকলকর্মীরা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন।

বান্দরবান সদর থানার অফিসার ইন চার্জ (তদন্ত) আমির হোসেন জানান, ঘটনার পর পাঁচ শ্রমিকের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেন।

কেএইচ