ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের সচিব বাসুদেব দাসের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে দিকে ইউনিয়ন পরিষদের ভবন থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মোল্যা জানান, বাসুদেবের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। চাকরির সুবাদে যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামেই স্ত্রী, মা ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন তিনি।

তিনি জানান, বাসুদেব শুক্রবার দুপুরে বৃষ্টির মধ্যে ইউনিয়ন পরিষদে আসেন। বন্ধের দিন হওয়ায় অন্যরা চলে গেলে বিকালে পরিষদের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাসুদেব।

পরে আশেপাশের লোকজন তার লাশ ঝুলে থাকতে দেখে আমাকে খবর দেয়।

এ বিষয়ে সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া  জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। তবে কী কারণে বাসুদেব আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই