আজ শনিবার ২৮ফেব্রয়ারী গণতন্ত্র পুর্নরুদ্ধারের দাবিতে ২০ দলীয় ঐক্যজোটের ডাকা অনির্দিষ্ট কালের অবরোধের ৫৪তম দিনে ও আগামীকাল থেকে ৭২ঘন্টার হরতালের সমর্থনে বিকাল সাড়ে ৫টায় জিরো পয়েন্ট থেকে একটি ঝটিকা মিছিল আমতলী হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।
এসময় মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান,সেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান তোতা,যুবদল সভাপতি সেলিম রেজা ডিউক, জেলা জমায়াতের নায়েবে আমীর আতাউর রহমান, জেলা রাজনৈতিক সেক্রেটারী এ্যাড. মামুনুর রশিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহর আমীর হাসিবুল আলম,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এস.এম রাশেদুল আলম সবুজ,শহর জামায়াতের সেক্রেটারী কাইয়ুম,ওমার আলী ,ইমরান হোসেন প্রমুখ।
এছাড়াও মিছিল বাজলার গেটে পৌছালে পুলিশের ধাওয়া মুহা.রাশেদুল নামে এক জন আহত হয়।নাশকতার আশংকায় ২ জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন আবু সামা (৩৪)পিতা:আজগর গ্রাম :বম্ব, মানিক (২৫)পিতা:ফজলুর রহমান গ্রাম:নারায়নপাড়া। আবুকে আজ দুপুর ১টায় হিচমী বাজার থেকে আটক করেছে পুলিশ। গ্রেফতারের খবর নিশ্চিত করেছে সদর থানা ভারপ্রপ্ত কর্মকতা ওসি আব্দুর রশিদ।
এসএইচ





