রাজশাহীতে নিরপরাধ শিবির নেতা হাফেজ মোহাম্মদ হাফিজকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে পরিকল্পিত হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
শনিবার বিকেল ৩টায় শাখা সভাপতি হাসান জারিফের নেতৃত্বে বাড্ডার নতুন বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলশেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাসান জারিফ বলেন, সরকার দলীয় ক্যাডাররুপে আবির্ভূত বর্তমান পুলিশ বাহিনী রাবি শিক্ষক হত্যাকান্ডে নিজেদের ব্যর্থতা ঢাকতে নিরপরাধ একজন মূমূর্ষ থেলাসেমিয়া রোগী শিবির নেতা হাফিজকে অমানবিকভাবে গ্রেপ্তার করে। এবং তাকে বিনা চিকিৎসায় পরিকল্পিতভাবে হত্যা করে। আমরা পুলিশের এই অমানবিক ও ঘৃণ্য কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই।
তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে একের পর এক নিরপরাধ ছাত্রদের হত্যা করে অবৈধ ক্ষমতায় টিকে থাকা যাবে না। এহেন মানবতাবিরোধী অপরাধের বিচারও একদিন হবে। তিনি অবিলম্বে এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।
মিছিলে অন্যান্যের মধ্যে শাখা দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম সজিব, ছাত্রকল্যান সম্পাদক আব্দুল কাইয়ুমসহ মহানগরী ও স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআই





