চলন্ত মোটরসাইকেলের সামনের চাকা ফেটে দুর্ঘটনায় চালক নিহত ও আরেক যাত্রী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের করইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আবদুল মতিনের ছেলে মো. রুবেল (৩০)। লক্ষ্মীপুরের কমলনগরে তিনি ফল ব্যবসা করেন। আহত আরেকজনের নাম মো. শহিদ (২৮)। তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রুবেল ও তার বন্ধু শহিদ ব্যবসাসংক্রান্ত কাজে মোটরসাইকেলযোগে বেগমগঞ্জ থেকে কমলনগর আসেন। কাজ শেষে বেগমগঞ্জ ফেরার পথে করইতলা এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেলের সামনের চাকা ফেটে যায়।
এতে মোটরসাইকেলের ওই দুই আরোহী রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চালক রুবেলের মৃত্যু হয়। কমলনগর থানার ওসি কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআর