ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আইটিইউ’র মহাসচিব হুলিন ঝাও এই পুরস্কার তুলে দেন শেখ হাসিনার হাতে। জাতিসংঘ সদর দফতরে পুরস্কারজয়ীদের সম্মানে আয়োজন করা হয় বিশেষ নৈশভোজেরও।
এসময় আইটিইউকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পুরস্কৃত হয়ে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি।’
বাংলাদেশের যুব শ্রেণিকে এই পুরস্কার উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের প্রতিটি নাগরিকের কাছে তথ্য প্রযুক্তির সেবা পৌঁছে দিতে কাজ করছে, যাতে কেউ একজনও পিছিয়ে না থাকে। একটি টেকসই উন্নত ভবিষ্যত বিনির্মাণে সবাইকে হাতে হাত ধরে কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আইটিইউ’র ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এবছরই প্রথম আইসিটি অ্যাওয়ার্ড দেওয়া হলো। বিশ্বের আরও কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে এই অ্যাওয়ার্ড পান প্রধানমন্ত্রী।
এআই
জাতীয়
প্রধানমন্ত্রীর আইটিইউ'র পুরস্কার গ্রহণ
ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হসিনা।





