রাজধানীর মুগদা থানার মান্ডাতে ‘আফরোজা এন্টারপ্রাইজ’ নামের একটি ভাঙারির দোকানে বিস্ফোরণে মালিক মো. আলম(৩৩), এবং দুই কর্মচারি আবদুল মোমিন(২২) ও আনোয়ার হোসেন জ্যোতি(২২) দগ্ধ হয়েছেন।

সোমবার বিকেলে ঘটা এ দুর্ঘটনায় দগ্ধদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ-ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, এদিন বিকেলে সোয়া তিনটার দিকে ওই দোকানের হাইড্রোলিক মেশিনের মধ্যে ভাঙারি মাল দিয়ে মেশিন চালু করার সময় প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় ওই তিনজন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নেন।

ঢাকামেডিকেল হাসাপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, দগ্ধদের মধ্যে আলমের শরীরের ৫৭ শতাংশ, মোমিনের ১৬ শতাংশ এবং জ্যোতির ৩০ শতাংশ পুড়ে গেছে। তারা বর্তমানে অবজারভেশন ওয়ার্ডে রয়েছে।

এএস