গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুবনী বাজারে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ অগিগ্নকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাজারের রঞ্জু মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারিদিকে ছড়িলে পড়লে মোশাররফ হোসেনের দোকান, কাশেম হাজীর দোকানসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়। গাইবান্ধা থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এসএইচ





