খালেদাজিয়াকে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ রাখার প্রতিবাদে ও দেশব্যাপী ২০ দল ঘোষিতহরতাল ও অবরোধের সমর্থনে প্রতিবাদ সভা করেছে সৌদিআরব বিএনপি।

সোমবার সন্ধ্যা ৭ টা সৌদিআরবের জেদ্দায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সৌদিআরব বিএনপি’র সভাপতি-আহমদ আলী মুকিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথিহিসাবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রি ও কেন্দ্রিয় বিএনপিরআন্তর্জাতিক সম্পাদক এহসানুল হক মিলন।

এ সময় মিলন বলেন, দেশনেত্রী বেগমখালেদা জিয়া’র গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাপুন:প্রতিষ্ঠার আন্দোলনে বাধা দিয়ে তাকে তার দলীয় কার্যালয়ে বিগত ৯ দিনঅন্যায়ভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

আহমদআলী মুকিবের সভাপতিত্ব সভায় আরো উপস্থিত ছিলেন জেদ্দা মহানগরবিএনপির সভাপতি কেফায়ত উল্লা কিসমত, সৌদিআরব যুবদল সভাপতি মোজ্জাম্মেল হোসেনসহ সৌদিআরব বিএনপি যুবদল সহ অঙ্গসংগটনের নেতৃবৃন্দ।

ইআর