কুষ্টিয়ার ৪৭ বিজিবি’র অধীনস্থ বিওপি সমূহ অভিযান চালিয়ে ১১৭ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল বিদেশী মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দৌলতপুর উপজেলার পদ্মানদীর চর, মিস্ত্রিপাড়া, এবং মাঝির চর নামক স্থানে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল ও বিদেশী মদ আটক করে বিজিবি।
মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর, প্রাগপুর এবং আলীনগর বিওপি এর কমান্ডার নায়েব সুবেদার মনোহর, হাবিলদার জোনায়েত এবং হাবিলদার আবুল বাশার কুষ্টিয়ার দৌলতপুর থানার অধীনস্থ পদ্মানদীর চর, মিস্ত্রিপাড়া, এবং মাঝির চর নামক স্থানে অভিযান চালিয়ে ১১৭ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল বিদেশী মদ আটক করে বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোঃ মেহেদী হাসান জানান।
আটককৃত মালামাল ধবংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

এমএম