বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাস গুপ্তকে ফরিদপুর জেলা প্রশাসক কর্তৃক কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করেছে নোয়াখালীর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
এসময় তারা দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু সকল নিরীহ মানুষের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ জানান।
শনিবার বিকেলে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট সুধীর রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক বিনয় কিশোর রায়সহ বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আইনজীবী ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তরা দ্রুত এডভোকেট রানা দাস গুপ্তকে দেয়া ফরিদপুর জেলা প্রশাসকের কারণ দর্শানো নোটিশ তুলে নেয়ার দাবি জানান।
এমকে





