শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ও সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পৃথকভাবে মানববন্ধন করে সংগঠন দুটি।

মানববন্ধনের বক্তৃতায় সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান সৈয়দ আফজাল বাকের বলেন, শিশু রাজনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানাই।

এসএইচ