চাঁদপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ ডিসেম্বর) বিকেলে শহরের গাছতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রহিম চাঁদপুরের গাছতলা এলাকার মাদ্রাসাতু ইশিয়াতুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইবরাহীম খলিল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জেড