মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে ব্যাটারি চালিত ইজিবাইক গাড়িতে ব্যাটারি বিস্ফোরণে ইমরান (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সুলতান মল্লিকের ছেলে। জানা গেছে, গতকাল বুধবার সারাদিন অটো চালিয়ে বাড়িতে গিয়ে অটো চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ে।

আজ (৬ আগষ্ট) বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ইজিবাইকের চার্জার থেকে লাইন খুলতে গিয়ে সমস্ত গাড়ি বিদ্যুতায়িত হয়ে যায়। বিদ্যুতায়িত গাড়ি ধরার সাথে সাথে ব্যাটারি বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে যায় এবং ইমরান ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে ।

এ ঘটনায় স্থানীয় পুলিশক্যাম্প ইনচার্জ প্রসেনজিৎ কুমার মন্ডল জানান , এই লাশের ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ নেই সে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। যে কারণে আমরা লাশ দাফন করার নির্দেশ দিয়েছি। হঠাৎ করেই এই দূর্ঘটনায় ইমরানের মৃত্যুতে নাকোল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাইফুল্লাহ/এএস