মহানবী (স.), হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তির অভিযোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
ঝিনাইদহ জেলা বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুরাতন ডিসি অফিস চত্বরের ভেতরে প্রতিবাদ সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শেরে বাংলা সড়কে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান।
সমাবেশে মসিউর রহমান বলেন, ‘ইসলাম র্ধম ও নবী-রাসূলকে নিয়ে কটূক্তি করায় অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।’
জেআই





