চট্টগ্রামের সীতাকুন্ড ও লোহাগাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, হরতাল অবরোধে বিভিন্ন নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে জেলার লোহাগাড়া এবং সীতাকুন্ড উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন বিএনপি কর্মী এবং ২৫ জন জামায়াতের নেতাকর্মী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার দায়ে একাধিক মামলা রয়েছে।

ইআর