ময়মনসিংহের ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরবাড়ি এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে ১০ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহতদের মধ্যে ৩ জন নারী, ৩ জন শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহীদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে দুর্ঘটনাস্থলেই ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে ভালুকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তির করানোর পর আরো ১ জন মারা যান।

এমএনজে