গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি নদী থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধুমতি নদীতে ফেরির পল্টুনে আটকা অবস্থায় একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগে ওই ব্যক্তিকে হত্যার পর লাশ মধুমতি নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। তবে লাশের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ