রাজধানীর কল্যাণপুরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম কাউসার আজাদ (২০)।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবার নাম আবুল কালাম আজাদ। তিনি পুলিশের এসআই পদে মিরপুর থানায় কর্মরত আছেন। তারা ৪০/৩ কল্যাণপুরের বাসিন্দা।
জানা গেছে, পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ তার বেতনের টাকা দিয়ে সংসার চালাতে পারতেন না। ফলে ছেলের আবদার সব সময় পূরণ করা সম্ভব হতো না। এ কারণে ছেলে চাকরি খুঁজতে শুরু করেন। কিন্তু চাকুরিও পায় না। অবশেষে হতাশ হয়ে আত্মহননের পথ বেছে নেয়।
বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
[b]ঢাকা ২৮ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]