খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। শনিবার সকাল আটটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রদল কর্মীরা মিছিলে অংশ নেয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুলে নিয়ে সকল মামলা প্রত্যাহারে সরকারের প্রতি আহŸান জানান সভাপতি ওমর ফারুক।

সাইফুল্লাহ হিমেল /নাজিব