রাজধানীর রামপুরা এলাকায় থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল খায়ের (২৭) গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, তার বাম পায়ে ও বাম হাতের বগলে দুই রাউন্ড গুলি লেগেছে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে গুলিবিদ্ধ আবুল জানান, ‘পূর্ব রামপুরা মোল্লাবাড়ি নামক স্থানে শাহ আলম ও পিচ্চি আল-আমীনসহ আরো ৪/৫ জন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়।’
তবে এর বেশি কিছু জানাতে পারেননি তিনি।
জানা যায়, গুলিবিদ্ধ আবুল খায়েরকে ঘটনাস্থল থেকে তার শ্যালক ও স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।
মূলত কি কারণে তার ওপর এ হামলা করা হলো এ বিষয়ে তার শ্যালক কোনো তথ্য দিতে পারেননি।
জেআই





