গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে শুক্রবার সকালে মো. সাকিব (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে অপহরণ করা হয়।

নিহত সাকিব সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাত ভিলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং উল্লাপাড়ার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ জানিয়েছে, সাকিবের লাশের গলায় রশি প্যাঁচানো ছিল এবং নিম্নাঙ্গে আঘাতের চিহ্ন ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ার্দি বলেন, সকাল সোয়া ৬টার দিকে বঙ্গবন্ধু সাফারি পার্কের পেছনের অংশের শালবন থেকে সাকিবের লাশ উদ্ধার করা হয়।

তাকে সুতার রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদ‌ন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই সরোয়ার্দি জানান, উল্লাপাড়া থানায় সাকিবের বাবা গোলাম মোস্তফার করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এক কিশোরকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী সাকিবের লাশ উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, সাকিবসহ তিন বন্ধু গত ১৫ এপ্রিল ওই সাফারি পার্কে বেড়াতে যায়। এরপর থেকে সাকিব নিখোঁজ ছিল। এ ঘটনায় সাকিবের বন্ধু রবিনকে আটক করা হয়

এআর