ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যোগারচর নামক স্থানে ট্রাকের ধাক্কায় দাখিল মাদরাসার দুই পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ ৪ জন আহত হয়েছেন।

সোমবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- কালিহাতী উপজেলার গ্রাম বেলটিয়া গ্রামের আব্দুল্লাহ মিয়ার মেয়ে মর্জিনা আক্তার, ও ইলিয়াস আলী মেয়ে এলিজা আক্তার।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইন চার্জ (ওসি) আখেরুজ্জামান জানান, বেলা দেড়টার দিকে দাখিল পরীক্ষা শেষে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল ওই দুই পরীক্ষার্থী। পথে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৮নং ব্রিজের কাছে একটি মালবাহী ট্রাক ওই অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই ছাত্রী নিহত হয়। এসময় অটোরিকশা চালকসহ ৪ জন আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএইচ