কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি সাহাব পাটোয়ারী (২৪) লাশ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাওয়া গেছে।
এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টা ১০ মিনিটে তাকে পৌর এলাকায় চান্দিশকরা নিজ বাসা থেকে সাদা পোশাকদারী পুলিশ নিয়ে যায়।
বাসা থেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি সাহাব উদ্দিন পাটোয়ারী মা ছাকিনা বেগম নিশ্চিত করেছেন।
শুক্রবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজে তার লাশ অজ্ঞাত লাশ হিসাবে কে বা কারা ফেলে রাখে।
এ বিষয় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার কে কল করলে তিনি রিসিভ করেননি।
এআর





