করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫ জনের মৃত্যুর হয়েছেন। এনিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৩৫ জনে।

একইদিনে এই ভাইরাস পাওয়া গেছে আরও ৩ হাজার ৯ জনের দেহে। এতে শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৩২ হাজার ১৯৪।

বুধবার (২৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।

অধ্যাপক ডা. নাসিমা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ১২৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৫১ হাজার ২৫৮টি। নতুন পরীক্ষায় করোনা মিলেছে তিন হাজার নয়জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৩২ হাজার ১৯৪ জনে।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন তিন হাজার ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৮৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৩০ হাজার ২৯২ জনে।

এমবি