রাজধানীর দিলকুশায় বিসিআইসি ভবনের পেছনের একটি ভবনে আগুন লেগেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন জানান, দিলকুশা বিসিআইসি ভবনের পেছনে একটি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে পাঠানো হয়েছে। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
এসএইচ





