ফেনীর ছাগলনাইয়া পৌরসভার নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে প্রতিপক্ষ। অন্যতায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী।
বুধবার সকালে পৌর শহরের কলেজ রোডে তিনি সাংবাদিকদের এ অভিযোগ করেন।
এছাড়া প্রতিটা কেন্দ্রে বহিরাগতরা সশস্ত্র অবস্থান নিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে এমন অভিযোগ এনে ভোট বাতিলের দাবি জানান তিনি।
এমবি





