কুষ্টিয়া ভেড়ামারায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উক্ত এলাকার মৃত বকুল শাহের ছেলে মলিক শাহ ( ৮০ ) গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুরে ভেড়ামারা পৌরসভার ফারাকপুর রবিউল কাঠমিস্ত্রির বাড়ির সামনে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী রকি জানায়, দুপুরে উক্ত স্থানে বিকট শব্দে একটি বোমার আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় বোমার মলিক শাহ আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মলিক শাহর দুই চোখে, ডান কানে ও বাম হাতে বোমার স্প্রিন্টার রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভেড়ামারা থানার এসআই যায়েদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমার আলামত সংগ্রহ করেছে।
এমকে





