আদিবাসী বিষয়ক সংসদীয় কমিটির আহবায়ক ফজলে হোসেন বাদশা এমপি বলেন, আদিবাসীদের উপর নির্যাতন যেন বন্ধই হচ্ছে না। হামলাকারী জহিরুলের ভয়ে আদিবাসীরা এখনও গ্রাম ছাড়া।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স রুমে পার্বতীপুরে আদিবাসী নির্যাতনঃ সরেজমিন প্রতিবেনের উপর আলোচনা সভার সভাপতিত্বে তিনি এ কথা বলেন্ ।

তিনি বলেন- আদিবাসীদের উপর আক্রমনকারী জহিরুলের ছেলে সোহাগ নিহত হওয়ায় পুলিশ ১৯জন কে গ্রেফতার করেন। গ্রেফতার করার পরও জহিরুলের ৩/৪ হাজার লোকজন সাঁওতাল পল্লীতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ, লুটপাট, ও ভাংচুর করে।

হামলাকারীরা সাঁওতাল পল্লীর অনেক বাড়িতে আগুন লাগিয়েছে।  টিউবওয়েল তুলে নিয়েছে , ধারালো অন্ত্রের আঘাতে গ্রামের  বাড়ির দেয়াল, চালা, বেড়া, আসবাবপত্র তছনছ করেছে। প্রায় সকলের ধান, চাউলের বস্তা, গরু, ছাগলসহ সব কিছু লুট করে নিয়েছে ।

হামলাকারীদের ভয়ে গ্রামের পুরুষরা পালিয়ে গেলেও নারীদের উপর বেদম মারধর শুরু করেন। ৭২ বছরের বৃদ্ধা আদিবাসী আশুনতা টুডু, রংপুরের কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্রী দিপালী টুডু ও তার ৫২ বছরের বৃদ্ধা মাকেও রড ও লাঠি দ্বারা নির্যাতন করেছে।

অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন আদিবাসী বিষয়ক সংসদীয় কমিটির টেকনোক্র্যাট সদস্য প্রফেসর মেসবাহ কামাল। লিখিত বক্তব্যে সাতটি দাবি উপস্থান করেন তিনি।

অপরাধীদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এলাকায় শান্তির পরেবেশ তৈরি করা। ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারগুলোর বাড়িঘর নির্মান করে পুনর্বাসন করা। আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের আইনী সহায়তা প্রদান।

জমি মালিকানার আদি দলিলপত্র খতিয়ে দেখা। সুষ্ঠু আইনী প্রক্রিয়ার মাধ্যমে ভূমি সমস্যার সমাধানের লক্ষ্যে নতুন ভূমি আইন প্রনয়ণ করা এবং সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন করা।

স্কুল পর্যায় থেকে পাঠক্রমে জমি ব্যবস্থাপনা সম্পের্কে সম্যক ধারণা অন্তর্ভূক্ত করা। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, আদিবাসী অধিকার আইন প্রণয়ন এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ে একটি পৃথক ডিভিশন সংযুক্ত করে সমতলে আদিবাসীদের তার অধীনে নিয়ে আসা।

আলোচনা সভায় আরও উপস্তিত ছিলেন, আদিবাসী বিষয়ক সংসদীয় কমিটির সদস্য খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আদিবাসী বিষয়ক সংসদীয় কমিটি সদস্য নাজমুল হক এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, জান্নাত এ ফেরদৌসী প্রমুখ।

এসএইচ