জামালপুরে ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন (১৭) নামে এক মেধাবী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে নান্দিনা এম এইচ কে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নান্দিনা রেল স্টেশন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইকবাল জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
এলাকাবাসী জানায়, শনিবার সকালে নান্দিনা স্টেশনের রেল লাইনের উপর কয়েক টুকরো হয়ে যাওয়া ইকবালের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) আবদুস সাত্তার জানান, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কেএইচ





