রাঙ্গামাটি শহরে পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও পুলিশ সহ ৩২ জন আহত হয়েছে। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন দেয়া হয়েছে।
শুক্রবার সকালে শহরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের অতর্কিত কামাড়ে রাঙ্গামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তীসহ দুই পুলিশ সদস্য, ৭ নারী ও ১০ শিশুসহ ৩২ জন্য আহত হয়। আহতদের বিশেষ ব্যবস্থায় রাঙ্গামাটি সদর হাসপাতালে জলাতঙ্ক প্রতিষেধক দেয়া হয়।
হঠাৎ করে পাগলা কুকুরের এই কামরের ঘটনায় রাঙ্গামাটি শহরে আতংক ছড়িয়ে পড়েছে।
কুকুরে কামড়ে আক্রান্তরা জানিয়েছে সকালে শহরের শান্তি নগর, পুলিশ লাইন, পুরাতন বাস ষ্ট্রেশন, ভেদভেদী, শিমুলতলী সহ আরো কয়েকটি এলাকায় হঠাৎ করে একাধিক পাগলা কুকুর এলাকার লোকজনকে আক্রমণ করে।
জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল সকালে রাঙ্গামাটি হাসপাতালে কুকুরের কামড়ে আক্রান্তদের দেখতে যায়।
রাঙ্গামাটি হাসপাতালের চিকিৎসক অনন্যা চাকামা জানান, শুকবার সাপ্তাহিক বন্ধ থাকা সত্বেও আহতদের বিশেষ ব্যবস্থায় রাঙ্গামাটি সদর হাসপাতালে জলাতঙ্ক প্রতিষেধক দেয়া হয়। তারা ৩২ জন কে জলাতঙ্ক প্রতিষেধক দিয়েছেন।
এদিকে হঠাৎ করে রাঙ্গামাটি পৌর এলাকায় পাগলা কুকুড়ের আক্রমণের ঘটনায় শহরের বিভিন্ন স্থানে লোকজন সহ আগত পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে রাঙ্গামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী জানান, শহরে পাগলা কুকুর নিধনের জন্য কিছু বাধ্য বাধকতা থাকায় বিকল্প উপায়ে পাগলা কুকুরদের দমনে চেষ্টা করা হচ্ছে।
জেআই





