ঈদুল আজহার রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর।
রেলভবনে বৃহস্পতিবার রেলমন্ত্রী মুজিবুল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রেলের অগ্রিম টিকিট বিক্রি ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এ ছাড়া ফিরতি টিকিট বিক্রি ২৩ তারিখ শুরু হয়ে চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
মন্ত্রী বলেছেন, "একজন মানুষ চারটি টিকিট কিনতে পারবেন। তবে কোনো টিকিট ফেরত নেয়া হবে না।"
উল্লেখ্য, প্রতিবার অগ্রিম টিকিট ছাড়লেও তা কালোকাজারীতে অনেক আগেই বিক্রি হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
এএইচ





