রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে।

আজ বিকেলে সোনাপুর-বোয়ালিয়া সড়কের মাজবাড়ী জাহানারা বেগম ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের আড়কান্দি গ্রামের কেয়ামদ্দিনের ছেলে আবুল কালাম ( ২২) ও রজব আলী খানের ছেলে তৈয়ব আলী (২০)।
এ সময় তৈয়ব আলীর মা মমতাজ বেগম (৫০) গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃগী ইউনিয়নের চেয়ারম্যান বদর উদ্দিন সরদার জানান, রং মিস্ত্রি আবুল কালাম, তৈয়ব আলী ও তার মা মমতাজ বেগম মোটরসাইকেল যোগে কালুখালী যাচ্ছিলেন।
পথে মাজবাড়ী জাহানারা বেগম ডিগ্রি কলেজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তৈয়ব আলী ও আবুল কালামের মৃত্যু হয়।
আহত অবস্থায় মমতাজ বেগমকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান চেয়ারম্যান।

ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ