ত্রিশ লক্ষ মানুষের রক্ত ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সে অর্জনটাকে ইঁদুরের মত কেটেছে জামায়াত-শিবির ও বিএনপি। ইঁদুরের মতো ওদের বিষ দাঁত সকলে মিলে ভেঙ্গে দিতে হবে।’ এমন মন্তব্য করলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার সকাল ১১টায় মাদারীপুর কৃষি অফিসের আয়োজনে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান উদ্বোধনকালে তিনি একথা বলেন।

তিনি ইঁদুর নিধন অভিযান উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আগত কৃষকদের উদ্দেশে আরো বলেন, ইঁদুর নিধনের জন্য আপনারা যে ঐক্য গড়ে তুলেছেন তেমনি সকলে মিলে ইদুরের মতো বিএনপি জামাত শিবিরের বিষ দাঁতগুলো ভেঙ্গে দিতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য  দেন পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, উপজেলা কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন হাওলাদার, ইঁদুর নিধন অভিযানে ২০১৩ সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক আ. খালেক নির্ভুল প্রমুখ।

জেআই