দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে কাজ বাবা শুরু করেছে আমি সেটা শেষ করবো। কারন আমি জাতির জনকের কন্যা। যুদ্ধাপরাধীদের বিচার হওয়ায় জাতি কলঙ্কমুক্ত হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটিটে শোক দিবস উপলক্ষে আয়োজিত স্বরন সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ১৫ আগস্ট জাতির সবচেয়ে কলঙ্কময় দিন। ১৫ই আগস্ট কারবালার ঘটনাকেও হার মানিয়েছে। এদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। বেঁচে যাই আমি আর রেহানা। শুধু তাই নয়, মা, ভাই, চাচা, ফুফাতো ভাই, ছোট্ট রাসেলকেও হারাই। এভাবে নিজের স্বজন হারানোর বেদনার কথা বলছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন ,বঙ্গবন্ধু যদি আর দুই থেকে তিন বছর বেঁচে থাকতো তাহলে দেশ আরো বেশি সমৃদ্ধশীল রাষ্টে পরিনত হত।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এতে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সংসদ সদস্য একেএম রহমতউল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন প্রমুখ।
এআই





