আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রায়হান ও রাকিব নামে দু'জন নিহত হয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সোমবার সকালে ৫ জানুয়ারির কর্মসূচি পালনকে কেন্দ্র করে নাটোরের তেবাড়িয়ায় দু'দলের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা নিহত দু'জনকে নিজদলের কর্মী বলে দাবি করেছে। তবে এ ব্যাপারে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে র‌্যাব-পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এআর