ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, নতুন আক্রান্তদের সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।
চলতি বছর এখন পর্যন্ত ৯৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৫৪ জন এবং মৃত্যু হয়েছে একজনের।
উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।
এমআর





