ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে আসার সময় বেনাপোল ছোট আচঁড়া থেকে শিশুসহ ৭ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের ছোট আচঁড়া মন্দিরের পাশে অবৈধভাবে ভারতে থেকে এসে অবস্থায় করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোলের ছোট আচঁড়া মন্দির এলাকায় অভিযান চালিয়ে ৭ জন নারী পুরুষ শিশুকে আটক করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, বৃহস্পতিবার সকালে বেনাপোল ছোট আচঁড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ৪নারী ও ১জন পুরুষ ও ২ শিশু রয়েছে। তাদের বাড়ী নড়াইল, নোয়খালী, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায়। আটককৃতদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হযেছে বলে জানায় বিজিবি।    

শেখ নাছির উদ্দিন/এসএম