গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে সালেহা বেওয়া(৮৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাপাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সালেহা বেওয়া ওই গ্রামের মনির উদ্দিন শেখের স্ত্রী। নিহতের ছেলে বদিয়ার রহমান জানান, শুক্রবার রাতে খাবার শেষে তার মা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের যেকোনো সময় ঘরের তীরের (ধরনা) সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। শনিবার ভোরে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুন্নবী আকন্দ জানান, খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। দীর্ঘদিন ধরে সালেহা বেগম শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। শারীরিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

এআই