বেনাপোল সীমান্তে চোরাচালান ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ চোরাকারবারী আহত হয়েছে। স্থানীয়রা তাদের ৭ জনকে উদ্ধার করে প্রথমে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তী করেছে।শনিবার ভোরে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোল ইউনিয়নের বড়আঁচড়া দক্ষীন পাড়া গ্রামে এঘটনা ঘটে।

আহতরা হলেন,বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া দক্ষীনপাড়া গ্রামের সুভাসের ছেলে চোরাকারবারী সুমন(৩৪),সুজন(৩১),পলাশ(২৬)ও শিমুল(২২)।অপর পক্ষের আহতরা হচ্ছে একই গ্রামের চোরাকারবারী আবুল কাশেমের ছেলে কালু (৪৫)ও ইমাদুল(৪০), ইমাদুলের স্ত্রী রোকসানা(৩০)ও মেয়ে রিমা(২২)।

স্থানীয়রা জানান,আহতরা সকলে চোরাচালানী পেশার সাথে জড়িত। চোরাচারবারী সুজন অভিযোগ তোলে তার চোরাচালানী পণ্য কালু নামে আর এক চোরাচালানী বিজিবির হাতে ধরিয়ে দিয়েছে। এনিয়ে দুই পক্ষের মধ্যে গত দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

শনিবার ভোরে তাদের মধ্যে এনিয়ে কথাকাটির একপর্যায়ে   সংঘর্ষ বেঁধে যায়। এতে দুই পরিবারের ৮ নারী,পুরুষ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়।পরে প্রতিবেশিরা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে দেয়।

বেনাপোল পোর্টথানার ডিউটি অফিসার জহিরুল ইসলাম জানান, এনিয়ে এখন পর্যন্ত কোন পক্ষ পুলিশের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ।

নাসির/এআই