চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর ঠুঠাপাড়া সীমান্ত এলাকা থেকে বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে নীলগাইটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করে ৫৩ বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান জানান: সকাল ১০টার দিকে স্থানীয় কয়েকজন ঘাস কাটতে মাঠে গেলে তারা পদ্মা নদীর পাড়ে কাদায় আটকে থাকা অবস্থায় একটি নীল গাই দেখতে পান। পরে স্থানীয়রা মাসুদপুর বিওপিতে খবর দিলে তাদের সহায়তায় বিজিবি সদস্যরা নীল গাইটিকে উদ্ধার করে।
বিজিবি আরও জানায় শুক্রবার রাত ১০টার দিকে রাজশাহী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় নীল গাইটি।
রাজশাহী ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ’ বিভাগের ফরেস্টার আশরাফুল ইসলাম জানান: উদ্ধার হওয়া নীল গাইটি স্ত্রী প্রজাতির এবং দেশে বিরল। নীল গাইটিকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।
এএস





