হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আট হাজার সাতশ’ ৫০ পিস ইয়াবাসহ জিল্লুর রহমান (২০) নামে এক যাত্রীকে আটক করেছেন কাস্টসম হাউজের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা।
মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে বিষয়টি জানিয়েছেন ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. আলামিন।
আটক জিল্লুর রহমানের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।
সহকারী কমিশনার জানান, বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন জিল্লুর। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টসম হাউজের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা তার দেহ তল্লাশি করে আট হাজার সাতশ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করেন।
এমই





