রাজধানীর তুরাগ বালুর মাঠ থেকে সোমবার ভোরে মোহর আলী (৪২) নামের এক দিন মজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তুরাগ থানার এসআই নজরুল ইসলাম জানান, ভোরে খবর পেয়ে উত্তরা ১৭ নম্বর সেক্টরের মান্দুরা বালুমাঠ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। তার গলায় গেঞ্জি পেঁচানো ছিল।
নিহতের ভাই আব্দুল আজিজ জানান, মোহর দিন মজুর ছিল। গতকাল সকালে কাজের সন্ধানে বের হয় সে। এরপর রাতে বাড়ি ফেরেনি। কে বা কারা তাকে হত্যা করেছে এ সম্পর্কে আমরা কিছুই জানি না।
মোহরের বাড়ি কুড়িগ্রামে। তিনি আশুলিয়ার নিশ্চিন্তপুরে থাকতেন। নিহতের এক ছেলে এক মেয়ে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
এআর





