কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরর্নাথী শিবিরের তালিকাভুক্ত মাদক পাচারকারী মোঃ ইউনুছকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তিকে গত বুধবার রাতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাঈন উদ্দিনের আদালতে হাজির করা হলে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
সাজা প্রাপ্ত ব্যক্তি কুতুপালং শরনার্থী ক্যাম্পের মৃত মীর আহমদের ছেলে মোঃ ইউনুছ (২৮)। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।
মানিক/জেড





