সাম্প্রতিক হাঙ্গেরি সফর সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি সম্মেলন ২০১৬-এ অংশ নিতে চার দিনের সফরে গত ২৭ নভেম্বর বুদাপেস্ট যান। চার দিনের সফর গত বুধবার রাতে প্রধানমন্ত্রী দেশে ফেরেন।





