যোগাযোগ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম করা হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আর সড়ক বিভাগের নাম করা হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
নাম পরিবর্তনের জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন।
যেকোনো সময় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করা হবে।
জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, আজ (মঙ্গলবার) শেষ বেলা অথবা কাল (বুধবার) প্রজ্ঞাপন জারি হবে।
এর আগে যোগাযোগ মন্ত্রণালয় থেকে আলাদা করে রেল মন্ত্রণালয় করা হয়। এরপর সেতু বিভাগ এবং সড়ক বিভাগ নিয়ে যোগাযোগ মন্ত্রণালয় ছিল।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এএইচ





