পদ্মাসেতুর কাজে আগামী বুধবার (১০ জুন) ফেরি বন্ধ থাকায় যাত্রাবাড়ী- মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্পরুটে চলাচলের পরামর্শ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
সোমবার (০৮ জুন) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বুধবার (১০ জুন) শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-চ্যানেলের মাঝ বরাবর পদ্মাসেতুর ৩১তম স্প্যান স্থাপন করা হবে। এদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের জলযান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
ভোগান্তি এড়াতে বুধবার ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে (ঢাকা-পাটুরিয়া-ভাঙ্গা) চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। মহাসড়ক এবং জলপথ ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে সেতু বিভাগ।
এএস





