করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো: মহিউদ্দিন মারা গেছেন।

ইব্রাহিম মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ এবং বর্তমানে উপদেষ্টা অধ্যাপক ডা. জালালউদ্দিন আশরাফুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (০৩ জুন) সন্ধ্যায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রয়াত ডা. মো: মহিউদ্দিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

গত ১৪ দিন ধরে ডা. মো: মহিউদ্দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। সোমবার (০১ জুন) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।

ডা. জালালউদ্দিন আশরাফুল হক বলেন, “আক্রান্ত হওয়ার পর অধ্যাপক ডা. মো: মহিউদ্দিনকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম কেবিনে ছিলেন। তারপর অবস্থা একটু খারাপ হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। সেখানে পরশু রাতে অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে ভেন্টিলেশন দেওয়া হয়। কিন্তু সেখান থেকে আর ব্যাক করলেন না।”

এমবি